• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
সচিবালয়ে ওবায়দুল কাদের

মন্ত্রিসভা ছোট হচ্ছে কি না সিদ্ধান্ত তফসিলের পর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৩, ১৩:৩৩
অ+
অ-
মন্ত্রিসভা ছোট হচ্ছে কি না সিদ্ধান্ত তফসিলের পর

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার ছোট হবে কি না সেই বিষয়ে সিদ্ধান্ত আসবে তফসিল ঘোষণার পর।

বিজ্ঞাপন

রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সরকার একটা থাকতে পারে। গতবার যেভাবে (মন্ত্রিসভা) ছিল, ওটাই নির্বাচনকালীন সরকার ছিল। এটার এখতিয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি মনে করেন মন্ত্রিসভা ছোট করা দরকার বা যেভাবে রয়েছে সেভাবে থাকা দরকার, এটা তার এখতিয়ার। এখনই এই আলাপ করার সময় না। শিডিউল ডিক্লেয়ার (তফসিল ঘোষণা) হলে হতে পারে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশিদের দ্রুত ভিসা দিতে বড় সিদ্ধান্ত নিলো ভারতীয় দূতাবাস
ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে আ.লীগ

তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন অনেক শক্তিশালী হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, তখন আমরা শুধু রুটিন ওয়ার্ক করব। 

মন্ত্রী বলেন, নির্বাচন সংক্রান্ত সবকিছু নির্বাচন কমিশন করবে। সংবিধান অনুযায়ী তাদের যা যা চাহিদা তা আইন অনুযায়ী আমরা দিতে বাধ্য। এসপি, ডিসি যদি বদল করার দরকার হয়, সেটাও তারা করতে পারে।

বিজ্ঞাপন

এসএইচআর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওবায়দুল কাদেরসংসদ নির্বাচনসচিবালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক

দুই আসনের ভোট ঘিরে প্রস্তুতি, ইসিতে শুরু আইন-শৃঙ্খলা বৈঠক