• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

প্রার্থিতা বাতিল নিয়ে আপিল করতে এসে যা বললেন ডলি সায়ন্তনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২৩, ১৫:১০
অ+
অ-
প্রার্থিতা বাতিল নিয়ে আপিল করতে এসে যা বললেন ডলি সায়ন্তনী

ক্রেডিট কার্ড সংক্রান্ত ক্ষুদ্র জটিলতায় মনোনয়নপত্র বাতিল হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। আপিলে মনোনয়ন ফিরে পাওয়ার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে (ইসি) মনোনয়ন ফিরে পেতে আপিল জমা দিতে এসে এ কথা বলেন তিনি।

ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বিএনএমের মনোনীত প্রার্থী। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান। মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করে ইসিতে আপিল করেছেন তিনি।

আরও পড়ুন

ইসিতে আপিল করতে আসা প্রার্থীদের মানতে হচ্ছে যেসব নিয়ম
স্বাক্ষর অস্বীকার করা ভোটারকে নিয়েই ইসিতে গোপালগঞ্জের প্রার্থী
ইসিতে ক্ষুব্ধ ‘পার্সেন্টেজ’ সমস্যায় অবৈধ হওয়া প্রার্থীরা

বিজ্ঞাপন

ডলি সায়ন্তনী বলেন, আমার ক্রেডিট কার্ডের ছোট একটা ঝামেলা ছিল, যেটা আমার নলেজে ছিল না। বাচ্চা বাইরে পড়াশোনা করে, সেজন্য দেশের বাইরে যাওয়া-আসা করতে হয়। তাই বিষয়টি খেয়াল করিনি। এখন ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট পরিশোধ করে ইসিতে এসেছি।

কত টাকা বকেয়া ছিল? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব কম টাকা, বলার মতো না। তবে যে অভিযোগটা এসেছে এটা আসলেই আমার ফল্ট (ভুল) ছিল। কারোর ষড়যন্ত্র দেখছি না। এটা আমি খেয়াল করিনি। তবে আশা করছি আমি মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাব।

আরও পড়ুন

পাবনা-২ আসনে ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
পাবনা-২ আসনে এমপি হতে চান কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

বিজ্ঞাপন

ভোটের মাঠের লড়াই প্রসঙ্গে এই কণ্ঠশিল্পী বলেন, দীর্ঘ দিনের ইচ্ছা আমার এলাকার মানুষের জন্য কিছু করা। সেজন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা চাই। আর বিএনএম আমাকে সে সুযোগ করে দিয়েছে, সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরএইচটি/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী