• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
বিএনপির বহিষ্কৃত নেতা

আখতারুজ্জামান বললেন, খালেদা জিয়াকে মুক্ত করতে নির্বাচনে এসেছি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫
অ+
অ-
আখতারুজ্জামান বললেন, খালেদা জিয়াকে মুক্ত করতে নির্বাচনে এসেছি

দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

প্রার্থিতা বৈধ হওয়ার পর আখতারুজ্জামান বলেন, বিএনপি থেকে বিদ্রোহ করে বের হয়ে এসেছি। এর কারণ একটি আমি দেখতে চেয়েছি; সরকার সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেয় কিনা। আমার নির্বাচনের একটি মাত্র লক্ষ্য খালেদা জিয়া‌‌কে মুক্ত করে আনতে চাই। এই মুক্তির জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়ার মুক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আমার বিজয় হবে না। 

আরও পড়ুন

বিএনপি থেকে বহিষ্কৃত মেজর আখতারুজ্জামানের মনোনয়ন বৈধ ঘোষণা
নির্বাচন ভবনের সামনে দু’পক্ষের হাতাহাতি, আটক ২

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আগারগাঁও কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়। এরপর সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপি কী ভুল পথে আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি পরিষ্কার বলেছি; আমি বিএনপি থেকে বিদ্রোহ করে এসেছি। তার মানে বিএনপি যে পথে আছে আমি তার বাইরে এসেছি। আমি তো শিক্ষক না, আমি বিএনপির কথা বলতে পারবো না, আমি আমার কথা বলছি। ভোটের পরিবেশ আছে কিনা তার জন্য আমি ৭ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবো। প্রধানমন্ত্রী বলেছেন এবার সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। উনার কথা বিশ্বাস করে আমি নির্বাচনে গিয়েছি। 

তিনি আরও বলেন, যদি ৭ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে আমি বাংলাদেশের আগামী আন্দোলনে একটি দেশলাই হিসেবে কাজ করব। আন্দোলনের আগুন হিসেবে কাজ করবো, যেন আমি বলতে পারি যে আমি এই নির্বাচনে এসেছিলাম। সেই নির্বাচন সুষ্ঠু হয়নি, তার প্রমাণ আমি মেজর আখতারুজ্জামান।

এএসএস/আরইচটি/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিনির্বাচননির্বাচন কমিশনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু