• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কটূক্তি করায় হাতাহাতিতে জড়ালেন নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩
অ+
অ-
কটূক্তি করায় হাতাহাতিতে জড়ালেন নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা
ইসি ভবনের সামনে হাতাহাতিতে জড়ান কুমিল্লা-১ আসনের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা/ ছবি : ঢাকা পোস্ট

কটূক্তির জেরে কুমিল্লা-১ আসনের (দাউদকান্দি-তিতাস) দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচন ভবনের সামনে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, কথা কাটাকাটির জেরে কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর এবং ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন

টিকে গেলেন আ.লীগের হাবিবুর, বললেন আমার দ্বৈত নাগরিকত্ব নেই
জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের প্রার্থিতা বহাল
জাপার আপিল বাতিল, বৈধতা বহাল আ. লীগ প্রার্থী হাবিবুরের

বিজ্ঞাপন

এসময় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্লাবন ও সানজিদ নামে দুজনকে নিজেদের হেফাজতে নেন। তারা দুজনই স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসানের সমর্থক। এ ঘটনায় একে অন্যের ওপর দায় চাপিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে উভয়পক্ষ। 

dhakapost

ঘটনার প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বরাতে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে অংশ নেন কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান। দুপুর সোয়া বারোটার দিকে তার আপিল নামঞ্জুর করা হয়। পরে তিনি বাইরে বেরিয়ে এলে তার সমর্থকদের সঙ্গে আবদুস সবুরের সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুস সবুরের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান। তিনি জানান, তার কর্মী সমর্থকদের উদ্দেশে ‘নির্বাচনের আগেই হেরে গেছিস’ এমন কথা বলার পর এ পরিস্থিতি তৈরি হয়। 

বিজ্ঞাপন

এ বিষয়ে শের-ই-বাংলা নগর থানার উপ-পরিদর্শক নিয়ামুল ইসলাম বলেন, একটু উত্তেজনা তৈরি হয়েছিল। পরে পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা কাউকে আটক করিনি, জিজ্ঞাসাবাদ করার জন্য ২ জনকে হেফাজতে রাখা হয়েছে। 

আরএইচটি/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি