• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

অসহযোগ আন্দোলনের পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৫
অ+
অ-
অসহযোগ আন্দোলনের পক্ষে ছাত্রদলের লিফলেট বিতরণ

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংসদ ভবন, ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

জনসংযোগ ও লিফলেট বিতরণ প্রসঙ্গে রাকিবুল ইসলাম রাকিব বলেন, আজ সকাল ১০টা থেকে জুমার নামাজের আগ পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা অসহযোগ আন্দোলন ও নির্বাচন বর্জনের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে। নির্বাচন বর্জনের লক্ষ্যে আমরা শেষ দিন পর্যন্ত লড়াই অব্যাহত রাখব। যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, এক দফা দাবি বাস্তবায়ন না হবে এবং সুষ্ঠু নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করবে।

আরও পড়ুন

‘স্বৈরাচার সরকারের পতন ঘটাতে অসহযোগ আন্দোলনের বিকল্প নেই’
নব্য রাজাকারের ভূমিকায় পররাষ্ট্র মন্ত্রণালয় : রিজভী
‘ডামি নির্বাচন’ বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান রিজভীর

বিজ্ঞাপন

লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য অলিউজ্জামান সোহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি মহিউদ্দিন রুবেল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সালাহ্উদ্দিন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি পিয়াল হাসান, সহ সাধারণ সম্পাদক শামীম শেখ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ, মাইনুল হোসেন রনি, মহিবুল্লা মন্ডল সিহাব, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাহাদুর রহমান সজল, আরিয়ান রুবেল, জাকির হোসেন রকিসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

কেএইচ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ছাত্রদলঅসহযোগ আন্দোলন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

গেস্টরুম-গণরুম ও ফ্যাসিবাদী নির্যাতন নিয়ে স্মৃতি লিখন প্রতিযোগিতা ডাকসুর

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার