• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

কোটা আন্দোলনে হত্যা : তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৪, ১৫:০০
অ+
অ-
কোটা আন্দোলনে হত্যা : তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক মানের তদন্ত চেয়ে চিঠি দিয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর গুলশানের জাতিসংঘের কার্যালয়ে এই চিঠি দেওয়া দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জাতিসংঘের প্রতিনিধি কাছে এই চিঠি তুলে দেন।

এ সময় আমির খসরু বলেন, বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা এসেছি জাতিসংঘের কাছে একটা আবেদন নিয়ে। সেটা হচ্ছে- অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, দেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার আন্তর্জাতিক মানের নিরপেক্ষ স্বচ্চ তদন্তের মাধ্যমে সব ঘটনার উদঘাটন করার জন্য।

আরও পড়ুন

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ
কেউ চাঁদাবাজি-বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : মজনু
ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এবি পার্টির ১০ দফা দাবি পেশ

বিজ্ঞাপন

তিনি আরও বেলন, আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে হত্যাযজ্ঞ ও খুন হয়েছে এটা উন্মোচন করার প্রয়োজন আছে। জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে সরকারের নির্দেশে যে হত্যাযজ্ঞ হয়েছে, তা দেশে এবং বাইরে তুলে ধরতে হবে। যাতে আগামী দিনে কেউ সাহস না করে দেশের মানুষকে হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা যেন কারও মধ্যে না আসে।

সাবেক এই মন্ত্রী বলেন, পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য তদন্ত করার জন্য জাতিসংঘকে অনুরোধ করেছি। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকেও অনুরোধ করেছি তদন্ত করতে জাতিসংঘকে বলার জন্য। জাতির এই ক্রান্তিলগ্নে এই রকম একটি তদন্ত সবাই আকাঙ্ক্ষা বলে আমরা মনে করি।

এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, গণহত্যার ওপর তো এই তদন্ত হবে। সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় যে গণহত্যা হয়েছে তার জন্য আন্তর্জাতিক মানের নিরপেক্ষ তদন্ত হওয়ার দরকার আছে। দেশের আইনি ব্যবস্থার সঙ্গে এটা সাংঘর্ষিক কিছু না। কারণ আগে তো আমাদের আইন বিভাগ বলে তো কিছু ছিল না। যেটা আমরা এখন ক্রমান্বয়ে ফিরে পাচ্ছি।

বিজ্ঞাপন

কোটা আন্দোলনকে যে ঘটনা ঘটেছে তা সারা বিশ্বে ঘৃণিত হয়েছে, সবাই তার প্রতিবাদ করেছে বলে উল্লেখ করেন খসরু।

এএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী