• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
গ্রেনেড হামলা মামলা

তারেক রহমানের খালাসে রিজভীর নেতৃত্বে আনন্দ মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২৪, ১৮:১১
অ+
অ-
তারেক রহমানের খালাসে রিজভীর নেতৃত্বে আনন্দ মিছিল

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ কয়েকশত নেতাকর্মী।

আরও পড়ুন

তারেক রহমান খালাস পাওয়ায় মির্জা ফখরুলের স্বস্তি প্রকাশ
একুশে আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরসহ সব আসামি খালাস

বিজ্ঞাপন

এর আগে, বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার আগে বিচারিক আদালতের দেওয়া রায় এবং মামলার অভিযোগপত্রকে অবৈধ ঘোষণা করেছেন কোর্ট।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রুহুল কবির রিজভীবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান