• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিএনপির সঙ্গে ছলচাতুরি করে লাভ হবে না : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২৪, ২৩:১৯
অ+
অ-
বিএনপির সঙ্গে ছলচাতুরি করে লাভ হবে না : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছপা হয়নি। অনেকে অনেক কিছু করেছে কিন্তু বিএনপি কখনও দলীয় স্বার্থ হাসিল করেনি। জাতির প্রত্যেক অর্জনে গর্ব করার দল হচ্ছে বিএনপি। বিএনপির সঙ্গে ছলচাতুরি করে কোনো লাভ হবে না।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন রিজভী। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

রিজভী বলেন, আওয়ামী লীগের কৃতকর্মের প্রতিবাদ ছিল সাত নভেম্বর। ৭৫ এর সাত নভেম্বর বিএনপিরই গর্ব। এরশাদকে জাতীয় বেইমান বলে ২৪ ঘণ্টার মধ্যে এরশাদের দলে ভিড়েছেন শেখ হাসিনা। ৯০ নিয়েও গর্ব করতে পারে না আওয়ামী লীগ।

আরও পড়ুন

সংস্কার নিয়ে উপদেষ্টার উক্তি অহমবোধের অভিব্যক্তি : রিজভী
পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করব?

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, পাঁচ আগস্টের আন্দোলন শেখ হাসিনার গর্ব করার নয় পালিয়ে যাওয়ার ইতিহাস।

বিএনপি নেতা বলেন, অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত রোডম্যাপ। জনগণ এটা প্রত্যাশা করেনি। জাতীয় নাগরিক কমিটি যেন রাজকীয় দল না হয়ে যায়। রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য নাজমুল হাসান, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি প্রমুখ।

বিজ্ঞাপন

এএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রুহুল কবির রিজভীবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান