• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

শেখ হাসিনার সঙ্গে দেশ থেকে জঙ্গিরাও পালিয়ে গেছে : সেলিম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২৫, ১১:০৯
অ+
অ-
শেখ হাসিনার সঙ্গে দেশ থেকে জঙ্গিরাও পালিয়ে গেছে : সেলিম

শেখ হাসিনা সবচেয়ে বড় জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয়দাতা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ফ্যাসিবাদীদের ভাষায় দেশে রাজাকার আর জঙ্গি ছাড়া কোনো সমস্যা ছিল না। অথচ দেশে এখন কোনো জঙ্গি নেই। বরং শেখ হাসিনার সঙ্গে এদেশ থেকে জঙ্গিরাও পালিয়ে গেছে। কিন্তু তারা এই জঙ্গিবাদের ধোঁয়া তুলেই দেশ বরেণ্য আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং দাড়ি-টুপি ওয়ালাদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে বিশ্ব দরবারে তাদেরকে অসম্মান ও হেয় প্রতিপন্ন করেছে।

রাজধানীর উত্তরখানে জামায়াতে ইসলামী উত্তরখান পশ্চিম থানার উদ্যোগে শনিবার (১১ জানুয়ারি) শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির শেখ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আ. রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- উত্তর খান পূর্ব আমির ইসরাইল হোসেন, অধ্যাপক কামাল উদ্দিন রায়হান, ইমাম উদ্দিন পণ্ডিত উপস্থিত ছিলেন প্রমুখ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জামায়াত একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়
‘ফ্যাসিস্ট সরকার দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে গেছে’
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াত আমির

অনুষ্ঠানে সেলিম উদ্দিন আরও বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আমরা পরিবর্তিত বাংলাদেশে বসবাস করছি। পতিত স্বৈরাচারী সরকারের আমলে আমরা উন্নয়নের গালগল্প শুনেছি, যেন উন্নয়ন মহাকাশ ছুঁয়ে গেছে।

তিনি বলেন, শেখ হাসিনাকে যেকোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অন্যথায় দেশে জঙ্গিবাদী নাটকের নেপথ্য কথা জানা যাবে না। তাকে দেশে ফেরাতে সরকারকে বলিষ্ঠ ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

সেলিম উদ্দিন বলেন, আগস্ট বিপ্লবের পরও আমরা খুব একটা ভালো নেই। আমাদের সমস্যা যে তিমিরে ছিল সে তিমিরেই রয়ে গেছে। কারণ, পতিত ফ্যাসিবাদের প্রতিভূরা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে এখনো সক্রিয়। কিন্তু অন্তর্বর্তী সরকার তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। দেশে দ্রব্যমূল্যের লাগাম টানা যায়নি। কৃষিপণ্যের মূল্য আকাশচুম্বী হলেও কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। অথচ বাজারে নিত্যপণ্যের দাম চড়া। সবকিছুই স্বৈরাচারের সিন্ডিকেট, টেন্ডারবাজ ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণেই রয়ে গেছে। আর এসব সিন্ডিকেট, টেন্ডারবাজি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন শেখ হাসিনাসহ তার সরকারের শীর্ষনেতা থেকে শুরু করে অতিনেতা-পাতি নেতারা।

তিনি আরও বলেন, দেশে দ্রুত সুশাসন প্রতিষ্ঠা ও বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বরং দেশের জনগণ তাদের সঙ্গেই রয়েছে।

জেইউ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির