• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৫, ২০:২৫
অ+
অ-
‘অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে’

টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল ও  প্রায় শতাধিক পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধির নামে জনগণের পকেট থেকে ১২ হাজার কোটি টাকা তুলে নেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচারীর পথে হাঁটছে, এটা দেশবাসী দেখতে চায় না। এই সিদ্ধান্তের ফলে সাধারণ জনগণের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠবে। গ্যাসের দামসহ অনেক পণ্যের ভ্যাট বৃদ্ধির ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন ব্যাহত হবে, বিনিয়োগ কমবে- কর্মহীন মানুষের সংখ্যাও বাড়বে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, বিশ্ব ব্যাংকের সিদ্ধান্তের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। ভ্যাটের নামে অপ্রত্যক্ষ কর বাড়ানোর মধ্য দিয়ে সাধারণ জনগণের পকেট কাটা স্বৈরাচারী শাসকরাই করত। জরুরিভাবে টাকার প্রয়োজন হলে বড়লোকদের ওপর কেন প্রত্যক্ষ কর বসানো হচ্ছে না? যারা কর ফাঁকি দিচ্ছেন, তাদের কাছ থেকে কর আদায়ে কেন বিশেষ ভূমিকা নেওয়া হচ্ছে না ? কেন পাচারের টাকা ও খেলাপি ঋণ উদ্ধারে বিশেষ ভূমিকা দেশবাসী দেখেছে না?

আরও পড়ুন

বিজেপির লোগো লাগিয়ে কোরআন পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ
এবার মাদকরোধক ডিসপ্লেতে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’
‘অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে’

বিজ্ঞাপন

তিনি বলেন, অনেকদিন ধরে দেশে বেকারত্ব বেড়েই চলেছে। উচ্চ মুদ্রাস্ফীতিতে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। এ সময় সাধারণ মানুষের প্রত্যাশা ছিল সরকার জনগণের দাবি অনুযায়ী রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালু ও কর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে বিশেষ ভূমিকা নেবে। সরকার এ পথে না হেঁটে বিশ্ব ব্যাংকের শর্ত মেনে ভ্যাট বৃদ্ধি, সরকারি কর্মচারীদের প্রণোদনা দেওয়াসহ নানা সংকট মোকাবেলায় সাধারণ মানুষের পকেট কাটার যে নীতি বেছে নিল তা দেশবাসী প্রত্যাখ্যান করছে।

সিপিবি সাধারণ সম্পাদক বলেন, সরকারের অনেক উপদেষ্টা এবং প্রেস সচিব বলছেন, ‘এই ভ্যাটের বৃদ্ধি জনগণের ওপরে কোনো প্রভাব পড়বে না, আমার হাতে আলাদিনের চেরাগ নেই।’ একথা বলার মধ্য দিয়ে তারা সাধারণ জনগণের সঙ্গে রসিকতা করে চলেছে। সরকার সিন্ডিকেট ভাঙার দিকে নজর দেয় নাই। সাধারণ মানুষ মনে করছে তাদের সঙ্গে আপোষ করেই সরকার তার কার্যক্রম পরিচালনা করছে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের মেহনতি শ্রমিক-কৃষক-খেতমজুরের দিকে নজর দিন। তাদের স্বার্থে ভূমিকা নিন। না হলে জনগণ আপনাদের সম্পর্কে ভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য রাখেন— সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক লূনা নূর, কেন্দ্রীয় কমিটির সদস্য জলি তালুকদার প্রমুখ।

এমএইচএন/এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদপ্রেসক্লাবমানববন্ধনঅন্তর্বর্তীকালীন সরকারঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী