• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

সর্বদলীয় সভায় বিএনপির যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি : সালাহউদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৫, ১৩:২৩
অ+
অ-
সর্বদলীয় সভায় বিএনপির যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি : সালাহউদ্দিন
সালাহউদ্দিন আহমেদ/ ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় সভায় বিএনপির অংশগ্রহণ করা না করা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দলের শীর্ষ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সর্বদলীয় সভায় যাবে না— এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কীভাবে অংশগ্রহণ করা যায় তা নিয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন

সর্বদলীয় বৈঠকে বিএনপি অংশ নেবে না এমন কথা আমি বলিনি : টুকু
জুলাই ঘোষণাপত্র চূড়ান্তে সর্বদলীয় বৈঠক বিকেলে
প্রধানমন্ত্রীর মেয়াদ দু’বারের বেশি নয়

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে মতামত জানাতে সময় চেয়েছিলেন। তিনি বলেছিলেন, বিষয়টা এত বেশি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ যে এটা একদিনের নোটিশে করা সম্ভব না।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হবে। যা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এতে অংশ নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এএইচআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

ঐকমত্য কমিশনে বিএনপি গণভোটের রায় মানার কথা বলেছিল : বদিউল আলম

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার