• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

গণতন্ত্রে উত্তরণের জন্য প্রধান সিঁড়ি নির্বাচন: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৫, ১৯:২১
অ+
অ-
গণতন্ত্রে উত্তরণের জন্য প্রধান সিঁড়ি নির্বাচন: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্রে উত্তরণের জন্য প্রধান সিঁড়ি হচ্ছে নির্বাচন। কারণ, শেখ হাসিনা নির্বাচনকে শুধু বাধাই দেয়নি বরং নির্বাচন নিয়ে তামাশাও করেছে। এখন আমরা সরাসরি সেই নির্বাচনের বিরোধিতা করছি। এটা দুঃখজনক। এই জায়গা থেকে আমাদেরকে সরতে হবে। কারণ, নির্বাচন গণতন্ত্র উত্তরণের জন্য প্রধান সিঁড়িই শুধু নয় বরং দেশে গণতন্ত্র, স্বাধীনতা প্রতিষ্ঠা করতে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার না। তাদের সব রাজনৈতিক দলের সমর্থনের সরকার। সব রাজনৈতিক দলের সেন্টিমেন্ট তাদেরকে বুঝতে হবে। আর সেন্টিমেন্ট বুঝতে হলে গণতন্ত্রের পথে যাত্রা করতে হবে।

আরও পড়ুন

‘র‌্যাব পুলিশের পোশাক পরিবর্তন এক বিশাল অপচয়’
বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, তরুণীসহ আহত ৭

বিজ্ঞাপন

তিনি বলেন, গণতন্ত্রের পথে যাত্রা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। মানুষের যে প্রত্যাশাগুলোর জন্য পরিবর্তন হয়েছে, যেমন- জিনিসপত্র দাম কমবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। মানুষ স্বস্তির সঙ্গে বসবাস করতে পারবে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারবে। এখন যে পরিস্থিতি  হয়েছে যার কারণে অনেক জিজ্ঞাসা তৈরি হয়েছে। জিজ্ঞাসা হচ্ছে, যারা নির্বাচনের কথা বলছে তাদেরকে গণতন্ত্রের শত্রু হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বলার চেষ্টা করছে শুধু নির্বাচন ও একটি দলকে ক্ষমতায় আনার জন্য এই পরিবর্তন হয় নাই।

আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাবেক সংসদ সদস্য মো. শামীম কায়সার লিংকনসহ অন্যান্যরা।

আরএইচটি/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মাথায় ঝুড়ি নিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করলেন এমপি মোশারফ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

নিজ এলাকার ৫২৫ অভিযোগ পেলেন মির্জা ফখরুল, সমাধানের উদ্যোগ

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী