• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

শহীদ নজির আহমদ দিবস পালনের ঘোষণা বিপ্লবী ছাত্র পরিষদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৫৯
অ+
অ-
শহীদ নজির আহমদ দিবস পালনের ঘোষণা বিপ্লবী ছাত্র পরিষদের

সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির আহমেদকে ১৯৪৩ সালের ২ ফেব্রুয়ারি হত্যা করা হয়। তার স্মরণে রোববার (২ ফেব্রুয়ারি) ‘সাম্প্রদায়িকতা বিরোধী শহীদ নজির আহমদ দিবস’ পালন করবে বিপ্লবী ছাত্র পরিষদ।

বিজ্ঞাপন

এ উপলক্ষ্যে রোববার সকাল ৯টায় শহীদ নজিরের সমাধিস্থল আজিমপুর কবরস্থান জিয়ারত, বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি প্রদান এবং বাদ জোহর ঢাকা  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

শনিবার (১ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ ঘোষণা দেন বলে সংগঠনের যুগ্ম আহ্বায়ক  ইয়ামিন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে শহীদ নজির আহমদকে বিশ্ব মুসলিম ইতিহাসের অন্যতম ‘আইকনিক ইসলামোফবিক ভিক্টিম’ আখ্যা দেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

যুবদল নেতা হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে : ছাত্রদল
‘বিএনপির বিরুদ্ধে কথা বলতে হলে সংযত হয়ে বলতে হবে’
চট্টগ্রামে যুবলীগের নেতাসহ গ্রেপ্তার ২

তারা অভিযোগ করেন, ঔপনিবেশিক ব্রিটিশ শাসনকালে বাংলাদেশসহ উপমহাদেশের মুসলমানদের ওপর হিন্দু জমিদার ও পরবর্তীতে হিন্দুত্ববাদীদের সাম্প্রদায়িকতার ইতিহাসকে গোপন করার মতলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নজির আহমদকে ইতিহাস থেকে পরিকল্পিতভাবে মুছে দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, সাম্প্রদায়িক হিন্দু ছাত্ররা শহীদ নজির আহমেদকে হত্যা করলেও ১৯৫২ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে সাধারণ হিন্দু ছাত্ররা মুসলিম ছাত্রদের সঙ্গে মিলে তার শাহাদতবার্ষিকী পালন করত। কিন্তু পরে গভীর চক্রান্তের বশবর্তী হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ হওয়া সত্ত্বেও নজির আহমদের শাহাদতবার্ষিকী পালন বন্ধ করা হয়। এমনকি তার নামে বিশ্ববিদ্যালয়ের কোনো স্থাপনার নামকরণও করা হয়নি।

বিজ্ঞাপন

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী বিপ্লব হয়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারকে শহীদ নজির আহমদের প্রতি বর্ণবাদী ইসলামোফোবিক বিদ্বেষের সিলসিলা বন্ধের আহ্বান জানান বিপ্লবী ছাত্র পরিষদ আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান।

ওএফএ/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী