• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

আমরা ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি : তাসনিম জারা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১ মার্চ ২০২৫, ০৯:০৯
অ+
অ-
আমরা ক্ষমতার জন্য রাজনীতি করতে আসিনি : তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেছেন, আমরা রাজনীতি ক্ষমতা দখলের জন্য করতে আসিনি। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে এসেছি। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে যেকেউ তার যোগ্যতা ও সততার ভিত্তিতে জনগণকে নেতৃত্ব দিতে পারবে। এতে তার পারিবারিক পরিচয় মুখ্য হয়ে উঠবে না। 

বিজ্ঞাপন

গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তাসনিম জারা বলেন, এই অধিকার সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবে, শিগগিরই বদলাবে, এবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে।

তিনি আরও বলেন, বিগত সময়ের রাজনীতি ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা ও স্বার্থের লেনদেন। আমরা এর অবসান চাই। আগামীর বাংলাদেশ বদলাবে, এবং তা জনগণের হাত ধরেই বদলাবে।  

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছোট জীবনে এত বড় দায়িত্বের আমানতকে যেন খেয়ানত না করি : সারজিস
বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই হবে না : নাহিদ
সেই রিফাত রশিদ এবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব

জাতীয় নাগরিক পার্টি স্বাস্থ্য ও শিক্ষাকে পণ্যে পরিণত হতে দিতে চায় না বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন তাসনিম জারা। 

গতকাল মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি; যার নেতৃত্বে রয়েছেন জুলাই-আগস্ট আন্দোলনের তরুণরা। নতুন দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে। আর সদস্য সচিব করা হয়েছে আখতার হোসেনকে।

বিজ্ঞাপন

এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টিতাসনিম জারা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

আ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল

নাহিদ ইসলামআ.লীগ অগ্নিসন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা করে টিকে থাকতে চেয়েছিল