• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

আ.লীগের পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে : নাহিদ ইসলাম

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১১:০৬
অ+
অ-
আ.লীগের পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে : নাহিদ ইসলাম

আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো ধরনের পরিকল্পনা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিজমের যত দোসর ও সুবিধাভোগী রয়েছে, দেরও বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। নাহিদ বলেন, বাংলাদেশে কখনো আরেকটি এক এগারো হতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। আমরা খুবই স্পষ্টভাবে বলেছি এবং আজকের এই অনুষ্ঠান থেকে আবারও বলে দিতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো ধরনের পরিকল্পনা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। শুধু আওয়ামী লীগ নয়, ফ্যাসিজমের যত দোসর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

জুলাই গণ-অভ্যুত্থানে কেবল আওয়ামী লীগকেই বিদায় করা হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট শহীদ মিনারে আমরা বলেছিলাম, আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদী ১৫ বছরের যাত্রা শুরু হয়েছিল সেই এক-এগারোর বন্দোবস্ত থেকে। সেই এক-এগারোর বন্দোবস্তের ফলশ্রুতিতেই কিন্তু আওয়ামী লীগ ও শেখ হাসিনা ক্ষমতা পেয়েছিল। আরেকটি এক-এগারো আমরা কখনো বাংলাদেশে হতে দেব না।

বিজ্ঞাপন

জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বলেছিলাম, ছাত্র-জনতার সমর্থিত সরকারকেই অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, কোনো ধরনের বিরাজনীতিকরণ এবং সামরিকীকরণের চেষ্টা মেনে নেওয়া হবে না। বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি, রাজনৈতিক শূন্যতা থেকে সামরিক হস্তক্ষেপ হয়েছে। এর ফলাফল কখনোই গণতন্ত্রের জন্য ভালো হয়নি। তাই আমরা মনে করি, একটি গণ-অভ্যুত্থান হয়েছে, যেখানে জনগণ জেগে উঠেছে। জনগণ নিজের সিদ্ধান্ত, নিজের মালিকানা নিজে বুঝে নিতে চায়। জনগণের সেই মালিকানা, সেই অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে।

আরও পড়ুন

কোনো ব্যক্তির ওপর আমাদের ক্ষোভ নেই : হাসনাত আবদুল্লাহ
সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই : সারজিস

বিজ্ঞাপন

এনসিপির আহ্বায়ক বলেন, আমরা দেখেছি, জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশকে কীভাবে ব্যবহার করা হয়েছে। আমরা তারপরও বলেছি, আমরা এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নই, প্রতিষ্ঠানগুলোকে আমাদের পুনর্গঠন করতে হবে, দাঁড় করাতে হবে। কিন্তু যারা এর সঙ্গে জড়িত, সেই জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পক্ষে থাকতে হবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই প্রতিষ্ঠানগুলোর ভেতর যদি আওয়ামী দোসররা থাকে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের কঠোর বিচারের আওতায় আনতে হবে।

এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগজাতীয় নাগরিক পার্টিনাহিদ ইসলাম

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

গাইবান্ধার সেই ছাত্রশক্তি নেতার পদ স্থগিত

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস