• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

একাত্তর ও চব্বিশকে এক কাতারে আনা সমুচিত নয় : বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ ২০২৫, ১৪:৫০
অ+
অ-
একাত্তর ও চব্বিশকে এক কাতারে আনা সমুচিত নয় : বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ এবং ২০২৪-কে এক কাতারে আনা হয়েছে, এটি সমুচিত নয় বলে মনে করে বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও তারা মনে করে না।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের ব্রিফ করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের প্রস্তাবনা স্পেসিফিকেশনসে উল্লেখ করা হয়নি। এটি করা উচিত ছিল। সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাবনা। সেটি পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। অনেকটা পুনর্লিখনের মতো। সেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ২৪ সালের অভ্যুত্থানকে এক কাতারে আনা হয়েছে। এটা সমুচিত বলে বিএনপি মনে করে না। এটাকে অন্য জায়গায় রাখা বা সংবিধানের তফসিল অংশে রাখার সুযোগ আছে। সেটার আলোকে আলোচনা করে করা যাবে। বিএনপি পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থায় সংবিধানের যে প্রস্তাবনা ছিল, সেটির পক্ষে।

আরও পড়ুন

হাসনাতের বক্তব্যের সঙ্গে ‘দ্বিমত’ জানিয়ে সারজিসের পোস্ট
‘আ. লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণে জাতীয় সংলাপ ডাকার আহ্বান’
‘বিএনপি সংখ্যানুপাতিক নির্বাচন চায় না’

বিজ্ঞাপন

সংবিধানে রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে। এটা করে কতটুকু অর্জন হবে তা প্রশ্নের দাবি রাখে। এ বিষয়ে বিএনপি একমত নয়।

এনআইডি ও সীমানা নির্ধারণের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখতে মতামত দিয়েছে বিএনপি। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও একই মত দেওয়া হয়েছিল বলে জানান তিনি। 

এমএসআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান