• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

গণঅভ্যুত্থানে আহত ইমরানের খোঁজ নিলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ মার্চ ২০২৫, ২২:১৮
অ+
অ-
গণঅভ্যুত্থানে আহত ইমরানের খোঁজ নিলেন তারেক রহমান

গণঅভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া ঢাকা কলেজের আহ্বায়ক কমিটির সদস্য ইমরানের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের মাধ্যমে তারেক রহমান ইমরানের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তিনি ইমরানের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন।

গত বছরের ১৯ জুলাই রাজধানীর পল্টন এলাকায় জুলাই আন্দোলনের সময় ইমরান গুলিবিদ্ধ হন। এরপর থেকে দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে তিনি শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন।

তারেক রহমান আহত ইমরানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপি সবসময় বাংলাদেশকে সংকট থেকে উদ্ধার করেছে : ফখরুল
এখন সুযোগ এসেছে বহুদলীয় গণতন্ত্রের পথচলা নিশ্চিত করার

তারেক রহমান বলেন, ইমরানের সব অপারেশন শেষ হতে দুই বছর লাগবে। যতদিনই লাগোক বিএনপি পরিবার তার পাশে থাকবে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসাধারণ সম্পাদক রাহাত হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

এএইচআর/এমএন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণঅভ্যুত্থানবিএনপিতারেক রহমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু