• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

যথাসময়ে নির্বাচনের ঘোষণা না হলে এ সরকারকেও পালাতে হবে

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ০৮:১৩
অ+
অ-
যথাসময়ে নির্বাচনের ঘোষণা না হলে এ সরকারকেও পালাতে হবে
ফাইল ছবি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তর্বর্তীকালীন সরকার। যথাসময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে অন্তর্বর্তীকালীন সরকারকেও আওয়ামী লীগের মতো পালাতে হবে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এলডিপির গণযোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন

আর নির্বাচন করবেন না অলি আহমদ
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে ৩৪ সংস্কারে জোর এনসিপির

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশকে অস্থিরতা থেকে দূর করতে হলে সব রাজনৈতিক দলগুলোকে এক হতে হবে। সব রাজনৈতিক দল ঐকমত্য না হলে সংস্কারের নাটক করেও লাভ হবে না।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কথা আর কাজে কোনো মিল নেই উল্লেখ করে এলডিপি সভাপতি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে ফাঁকা বুলি ও মিথ্যা তথ্য দিয়ে বিগত ৮ মাসে ক্ষমতায় বসে আছেন তারা। 

এ সময় দলটির মহাসচিব ড. রিদওয়ান আহমেদ বলেন, জুলাই আন্দোলনের সব কৃতিত্ব নিজেরা নিয়ে আজ বৈষম্যবিরোধী আন্দোলন দেশকে বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে। 

বিজ্ঞাপন

এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’