• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ আগস্ট ২০২৫, ১১:০৩
অ+
অ-
জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি চলছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অপারেশন শুরু হয়েছে। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করছেন।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঢাকা পোস্টকে বলেন, সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। অপারেশন চলছে। এখন ভেতরের খবর পাওয়া যাবে না। অন্তত ৫ ঘণ্টা সময় লাগবে।

এর আগে শুক্রবার (১ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রিয় রাহবারের সুস্থতা কামনায় আমরা যেন আল্লাহর দরবারে নফল ইবাদতের মাধ্যমে– সালাত, সিয়াম ও সাদাকাহর মাধ্যমে একান্তভাবে দোয়া করি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের ভোট চাওয়ার অধিকার নেই’
‘মানবরচিত মতবাদ দাফন করে সংসদে কোরআনের আইন বিজয়ী করতে হবে’
জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন নাহিদ ইসলাম

জামায়াতের সেক্রেটারি বলেন, ‘আল্লাহ তায়ালা যেন আমাদের রাহবারকে দ্রুত আরোগ্য দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে দ্বীনের ময়দানে ফিরে আসার তাওফিক দেন, এই দোয়াই করছি।’

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমিরে জামায়াতকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সেদিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এরপর আরও নিশ্চিত হওয়ার জন্য ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তবে এই মুহূর্তে তিনি স্থিতিশীল আছেন এবং স্বজন ও ঘনিষ্ঠদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন।

জামায়াতের পক্ষ থেকে জুমার দিনে দেশের প্রতিটি মসজিদে দলের কর্মী ও দ্বীনি সাথীদের নিয়ে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

জেইউ/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির

সংসদ অধিবেশন ওয়াকআউট করা জামায়াতের ফেসবুকে প্রচার হলো রাষ্ট্রপতির ভাষণ!

সংসদ অধিবেশন ওয়াকআউট করা জামায়াতের ফেসবুকে প্রচার হলো রাষ্ট্রপতির ভাষণ!

বড় ভাইয়ের পাশে সেই জামায়াত নেতার দাফন সম্পন্ন

বড় ভাইয়ের পাশে সেই জামায়াত নেতার দাফন সম্পন্ন

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা

শহীদদের রক্তেই শিবিরের বিস্তার : সিবগাতুল্লাহ সিবগা