• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৫, ২০:৫৯
অ+
অ-
নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির বৈঠক

বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেলের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিজ্ঞাপন

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নেদারল্যান্ডস অ্যাম্বেসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন– এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব‍্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, অ‍্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং ব্যারিস্টার সানী আব্দুল হক। 

এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ জানান, বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন, আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব, নেদারল্যান্ডস-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য এবং ডিপ্লোমেটিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত ইউরিস বিশ্বাস করেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনই হতে পারে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একমাত্র পদ্ধতি। এই প্রক্রিয়াতে যেই ধরনের কারিগরি সহায়তা দরকার বাংলাদেশ সরকারকে সেই ব্যাপারে সহায়তা দেওয়ার ইতিবাচক মনোভাব প্রকাশ করেন রাষ্ট্রদূত ইউরিস।

ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর এবং সেখানে জনগণের ইচ্ছা কার্যকরভাবে প্রতিফলিত হওয়াটাই এখন প্রাথমিক লক্ষ্য।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাণিজ্যিক সমৃদ্ধতায় নেদারল্যান্ডস পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞাপন

আলেচনাকালে রাষ্ট্রদূত ইউরিসের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক এবং জনকূটনীতি বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী।

জেইউ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এবি পার্টিনেদারল্যান্ডস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক

জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎজুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

কিছু পদক্ষেপ গণঅভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে, জাতি এসব মনে রাখবে : মঞ্জু

কিছু পদক্ষেপ গণঅভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে, জাতি এসব মনে রাখবে : মঞ্জু