• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি
  2. চট্টগ্রাম

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০৮
অ+
অ-
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।

চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, নাজমুল মোস্তফা আমিন আজ (শনিবার) বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে নির্বাচনি এলাকায় প্রবেশ করেন। সাতকানিয়ার বটতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে। নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারার বিধান অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন
‘চরিত্রের পরিবর্তন না হলে চিরদিনের জন্য আপনাদের কবর রচনা করা হবে’
‘বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না’
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান

এ বিষয়ে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যা যা প্রয়োজন, সবই করা হবে।

বিজ্ঞাপন

এই বিষয়ে মন্তব্য জানতে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

এমআর/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জরিমানাবিএনপিচট্টগ্রামের খবরভ্রাম্যমাণ আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি