• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগে নোংরা পানি ও ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ জানুয়ারি ২০২৬, ২২:৩৯
অ+
অ-
নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগে নোংরা পানি ও ডিম নিক্ষেপ

ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় নোংরা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় গণসংযোগকালে এ ঘটনা ঘটে। এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ মগবাজার মৌচাক মার্কেট, বাংলা টিভির গলিতে উঠান বৈঠক করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। উঠান বৈঠক চলাকালে মঞ্চের পার্শ্বস্থ বিল্ডিংয়ের (বাংলা টিভির বিপরীত পাশের বিল্ডিং) ওপর থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর নোংরা পানি ফেলা হয়। এর কিছুক্ষণ পরই ডিম নিক্ষেপ করা হয় তাকে লক্ষ্য করে।

আরও পড়ুন
টাকার বিনিময়ে ভোট দিলে ৫ বছর ভুগতে হবে : হাসনাত আব্দুল্লাহ
১০ দলীয় জোট বিজয়ী হলে সুশাসন নিশ্চিত করা হবে : আসিফ মাহমুদ
২৩৮ আসনে গণভোটের প্রার্থী ঘোষণা এনসিপির

বিজ্ঞাপন

এদিকে, এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডিমের পাশাপাশি ওপর থেকে নোংরা পানিও ছুড়ে মারা হয়েছে। 

প্রচারণার সময় হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজে নেতাকর্মীদের শান্ত করেন এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণের আহ্বান জানান।

এমএসআই/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টিরাজনীতিবিদনাসীরুদ্দীন পাটওয়ারীনির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন