• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. রাজনীতি

জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৪
অ+
অ-
জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে ‘পরিকল্পিত মিথ্যাচার ও বিভ্রান্তিকর’ তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নাম জড়িয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে; যা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।’

বিবৃতিতে ডা. শফিকুর রহমানকে একজন সৎ, আদর্শবান এবং গ্রহণযোগ্য জনপ্রিয় নেতা হিসেবে উল্লেখ করা হয়। অ্যাডভোকেট জুবায়ের বলেন, তার বিরুদ্ধে প্রকাশ্যে টাকা প্রদানের যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তা মূলত ‘রাজনৈতিকভাবে দেউলিয়া ও নৈতিকভাবে পরাজিত শক্তির ঘৃণ্য ষড়যন্ত্র’। জনগণের ক্রমবর্ধমান সমর্থনে ভীত হয়েই তারা এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

জামায়াত আমিরসহ দলের অন্য কোনো নেতার বিরুদ্ধে ছড়ানো কোনো ধরনের মিথ্যাচার বা গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান এহসানুল মাহবুব জুবায়ের। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট মহলকে এ ধরনের উদ্দেশ্যমূলক মিথ্যাচার ও অপতৎপরতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

জেইউ/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতডা শফিকুর রহমানরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে : আব্দুস সবুর ফকির

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান চায় ১১ দলীয় জোট

ব্যর্থ হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিসংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান চায় ১১ দলীয় জোট

৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ: সংসদে বিরোধীদলীয় নেতা

৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ: সংসদে বিরোধীদলীয় নেতা