‘আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন আব্দুল্লাহ আল নোমান’

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি প্রতিষ্ঠান গড়েছেন, তিনি আমৃত্যু চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেমকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে তিনি এই মন্তব্য করেন।
মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় মরহুমের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
আবু সুফিয়ান বলেন, মরহুম আব্দুল্লাহ আল নোমান অত্যন্ত বিনয়ী, প্রাজ্ঞ ও সজ্জন রাজনীতিবিদ ছিলেন।তিনি কর্মীদের কাছে বিপদের বন্ধু ছিলেন, চট্টলার মানুষের কাছে সর্বজনীন রাজনীতিবিদ ছিলেন।
এসময় কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন, নগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল, এস কে খোদা তোতন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, আনোয়ার হোসেন লিপু, মামুনুল ইসলাম হুমায়ুন, জাফর আহমেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএমএন/এমএসএ