গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম

গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২ মার্চ) এনসিপির চট্টগ্রামের বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন।
তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের যে রায়, যার ভিত্তিতে সরকার গঠন করা হয়েছে। সেই গণভোটের রায়কে বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। আদালতকে দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে।
এনসিপি আহ্বায়ক বলেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কাজে যদি আদালতকে ব্যবহার করা হয়, তাহলে তার পরিণত ভালো হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, আমাদের সবাইকে চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করতে হবে। ঢাকায় শুধু নাসিরুদ্দিন পাটোয়ারীর নেতৃত্ব দিলে হবে না। আমরা আশা করি, এই চট্টগ্রাম থেকে দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ তৈরি হবে।
এসময় উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
আরএমএন/এমএসএ