• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

বিএনপি আদালতের মাধ্যমে সংস্কারকে বাধাগ্রস্ত করছে : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ মার্চ ২০২৬, ২২:০০
অ+
অ-
বিএনপি আদালতের মাধ্যমে সংস্কারকে বাধাগ্রস্ত করছে : আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, বিএনপি ডুয়েল গেম খেলছে। বিএনপি আদালতের মাধ্যমেই সংস্কারকে বাধাগ্রস্ত করছে। এখানে সাপলুডু খেলার মতো ওপরে উদারতা দেখালেও ভেতরে বাধা তৈরি করছে। সিলেক্টিভ সংস্কার নিয়ে সরকার আদালতে যাচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলটির নবগঠিত ‘সংস্কার বাস্তবায়নবিষয়ক কমিটি’র জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনসিপির মুখপাত্র বলেন, আজকে আদালতে যা হচ্ছে, সেই শঙ্কা আগে থেকেই ছিল। এটা স্পষ্ট যে, কারা এর পেছনে। গণঅভ্যুত্থানের পূর্বেও জনগণকে আদালতের মুখোমুখি করা হয়েছে। এর মাধ্যমে বিএনপি নিজের সরকারের বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করছে। এই রায় হলে এই সংসদও বাতিল হতে পারে। কারণ, এই একই আদেশের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

আরও পড়ুন
‘ইহুদিদের বর্বরতার বিরুদ্ধে বিশ্বের পরাশক্তিরা নিশ্চুপ’
গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম
রাজপথে ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আসিফ মাহমুদ বলেন, বিএনপি সিলেক্টিভ সংস্কার করার মাধ্যমে বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার লড়াই চলছে।

তিনি বলেন, খালেদা জিয়া বলেছিলেন, জনগণের সরকার এই সংবিধানকে ছুঁড়ে ফেলবে। কিন্তু, তার সন্তান এই সংবিধানকে রক্ষা করছে। এর মাধ্যমে প্রমাণিত হয়— এখনো জনগণের সংস্কার প্রতিষ্ঠিত হয়নি।

সংবাদ সম্মেলনে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্য জহিরুল হক মুসা বলেন, গণভোট, জুলাই সনদ ও সংস্কার পরিষদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে রিট পিটিশন করা হলেও বিএনপির আইনজীবীরা দলীয়ভাবে শুনানিতে গণভোটের বিপক্ষে অংশগ্রহণ করেন। শুনানিতে তারা সংস্কার পরিষদের শপথ ও জুলাই সনদকে চ্যালেঞ্জ করেছে। একটা পলিটিক্যাল ডকট্রিন ও জনগণের অভিপ্রায়কে আদালতের দরবারে টেনে নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এমএসআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় নাগরিক পার্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

বিএনপি জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে : সারজিস আলম

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫

এনসিপির ইফতারে যুবশক্তির নেতাদের পেটাল ছাত্রশক্তির নেতারা, আহত ৫

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলে এনসিপির নিন্দা

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলে এনসিপির নিন্দা

বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না

রাজশাহীতে নাহিদ ইসলামবিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না