ইরানি দূতাবাসে ইসলামী আন্দোলন প্রতিনিধি দল, শোক বইয়ে স্বাক্ষর

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোক প্রকাশ ও সহমর্মিতা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকায় ইরানি দূতাবাসে যায় ইসলামী আন্দোলনের একটি উচ্চ প্রতিনিধি দল। এরপরে আনুষ্ঠানিক শোক বইয়ে স্বাক্ষর করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের নেতৃত্ব প্রতিনিধি দল দূতাবাসে পৌঁছে ইরানের জনগণ ও আয়াতুল্লাহ খামেনির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহান আবাদি প্রতিনিধি দলকে সঙ্গ দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে আরো ছিলেন যুগ্মমহাসচিব ও ঢাকা উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান।
জেইউ/জেডএস