• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. রাজনীতি

‘কেউ চাঁদাবাজি করতে গেলে পিলারের সঙ্গে বেঁধে রেখে প্রশাসনকে জানাবেন’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ২২:৪৩
অ+
অ-
‘কেউ চাঁদাবাজি করতে গেলে পিলারের সঙ্গে বেঁধে রেখে প্রশাসনকে জানাবেন’

‘বাউফলে মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল হবে’ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিজ্ঞাপন

চাঁদাবাজ মুক্ত বাউফল গড়ে তুলতে বাউফল বাসীর সহযোগিতা চেয়ে মাসুদ বলেন, ‘কেউ চাঁদাবাজি করতে গেলে তাকে পিলারের সঙ্গে বেঁধে রেখে প্রশাসনকে সংবাদ জানাবেন।’

শুক্রবার (১৩ মার্চ) বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে অনুষ্ঠিত রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, মাদক কারবারি, সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষকের কোনো ঠাঁই বাউফলে হবে না। বাউফলে থাকতে হলে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজি ছেড়ে রমজান মাসে তওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে। নতুবা প্রশাসন বাউফল বাসীর নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। 

বিজ্ঞাপন

এ সময় তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর বাউফলের প্রতিটি নাগরিক এমপি হয়েছে, প্রতিটি নাগরিক এমপির মতোই সম্মানিত। 

ছাত্রশিবিরের সাবেক এ কেন্দ্রীয় সভাপতি বলেন, রমজান মাস ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ ও পবিত্র করার মাস। ব্যক্তি-সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ করার মাধ্যমে একটি বসবাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন (আল্লাহর ভয়) করে তবে তার দ্বারা দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজি, অন্যের অধিকার নষ্ট করা, অন্যায় এবং অশ্লীলতার থেকে দূরে থাকা সহজ হবে। ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় যখন থাকে, তখন দুনিয়ার কোনো লোভ-লালসা তাকে অস্থির করে না। তাই তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের পরিশুদ্ধি সম্ভব।

তিনি আরও বলেন, আজকে বাংলাদেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি বন্ধ করা। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং দেশের সার্বিক উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত নেতৃত্বের প্রয়োজন। সন্ত্রাস ও রাজনৈতিক স্থিতিশীলতা বর্তমান প্রেক্ষাপটে অন্যতম আরেকটি চ্যালেঞ্জ। দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এর কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন

বাউফল ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সদস্য মো. নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন, বিশিষ্ট আলেমে দ্বীন শায়েখ জামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসাইন, বাউফল ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এস.এম রুহুল আমিন।  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি মো. লিমন হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার রেদওয়ান উল্লাহ, বাউফল ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, এলজিইডি’র সাবেক প্রজেক্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার সেলিম, মুফতি জাকির হোসাইন প্রমুখ।   

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ঢাকা অঞ্চলের সাবেক নির্বাচন অফিসার শাহ আলম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান আইন কর্মকর্তা আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন মুন্সী, ইউনুস চৌধুরী, কামরুজ্জামান মুরাদ।

জেইউ/এমএন 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন

দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন

দেশ-জাতির স্বার্থ বিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না : মাসুদ

দেশ-জাতির স্বার্থ বিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না : মাসুদ