বিজ্ঞাপন

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল টিমকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

অ+
অ-
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল টিমকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) এক শুভেচ্ছা বার্তায় বলেন, গতকাল ৩ এপ্রিল (শুক্রবার) মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ভারতের বিপক্ষে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

শফিকুর রহমান বলেন, আমি এই ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানাচ্ছি। শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের তরুণ ফুটবলাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই সাফল্য জাতির জন্য গৌরবজনক।

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতা বলেন, শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের সাহসী ও মেধাবী ফুটবলাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত ঐক্যের পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ অর্জন জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

তিনি বলেন, দলের এই নজরকাড়া পারফরম্যান্স সমগ্র দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। খেলাধুলায় এ ধরনের সাফল্য দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল টিম ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।

বিজ্ঞাপন

জেইউ/এমএসএ

বিজ্ঞাপন