বিজ্ঞাপন

দ্রুততম সময়ে কাউন্সিল করার সিদ্ধান্ত বিএনপির

অ+
অ-
দ্রুততম সময়ে কাউন্সিল করার সিদ্ধান্ত বিএনপির

দ্রুততম সময়ের মধ্যে দলীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি দল বিএনপি। আজ শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উচ্চতর কমিটির বৈঠকে দ্রুততম সময়ে কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, “দলকে সুসংগঠিত করতে কাউন্সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই কাউন্সিল হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বৈঠকে জ্বালানি পরিস্থিতি, হামের প্রাদুর্ভাবসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের ৪৭ দিনের কর্মকাণ্ড বিষয়ে স্থায়ী কমিটির বৈঠকৈ অবহিত করা হয়েছে।

স্থায়ী কমিটির শনিবারের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম ক্ষমতায় থাকা অবস্থায় ১৯৭৮ সালের ১ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠা করেন। তার আগে ১৯৭৭ সালের ৩০ এপ্রিল ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি। সেই ১৯ দফার ভিত্তিতেই প্রতিষ্ঠিত হয় বিএনপি।

বিজ্ঞাপন

বিএনপির গঠনতন্ত্রে তিন বছর পর পর কাউন্সিলের মাধ্যমে নতুন নির্বাহী পরিষদ বা কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে। তবে দলটির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ। এরপর দীর্ঘ সময় পার হলেও রাজনৈতিক পরিস্থিতি ও নানা জটিলতার কারণে আর কোনো কাউন্সিল অনুষ্ঠিত হয়নি।

এএইচআর/এসএমডব্লিউ