বিজ্ঞাপন

সংরক্ষিত মহিলা আসনে প্রফেসর নূর শাহানা হকের মনোনয়ন জমা

অ+
অ-
সংরক্ষিত মহিলা আসনে প্রফেসর নূর শাহানা হকের মনোনয়ন জমা

সংরক্ষিত মহিলা আসনে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রফেসর নূর শাহানা হক।

বিজ্ঞাপন

রোববার (১২ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সঙ্গে জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরগুনা শহরের আজিজ ভিলার বাসিন্দা নূর শাহানা হক ১৯৬১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩য় এবং স্নাতকোত্তরে ৭ম স্থান অর্জন করেন।

দীর্ঘ তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি বরগুনা সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন (১৯৮৯-২০১৯)। শিক্ষার্থীদের কাছে তিনি একজন আদর্শ শিক্ষক ও অভিভাবকসুলভ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

রাজনীতিতেও তিনি সক্রিয়। বরগুনা পৌর বিএনপির সাবেক সদস্য হিসেবে তৃণমূল পর্যায়ে কাজ করেছেন। তার রাজনৈতিক দর্শনের অনুপ্রেরণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্ব।

নিজের অবস্থান সম্পর্কে নূর শাহানা হক বলেন, রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, দায়িত্বের বিষয়। সততা ও সাহস নিয়ে মানুষের পাশে থাকাই আমার অঙ্গীকার।

এনআর/এসএম

বিজ্ঞাপন