• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ক্ষতিপূরণ পেল মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিবার

এস এ সৌরভ, মালয়েশিয়া
৯ ডিসেম্বর ২০২৩, ১৮:০৭
অ+
অ-
ক্ষতিপূরণ পেল মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিবার

মালয়েশিয়ার পেনাংয়ে ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিবার ক্ষতিপূরণ পেয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র বলছে, নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ ২০ হাজার টাকা করে দিয়েছে মালয়েশিয়ান কোম্পানিটি।

ক্ষতিপূরণ পাওয়া নিহতরা হলেন– বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের ওসমান মন্ডলের ছেলে মো. আহাদ আলী।

আরও পড়ুন

মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত
মালয়েশিয়ায় ভবন ধস: যেভাবে অল্পের জন্য বেঁচে গেলেন দুই বাংলাদেশি
মালয়ে‌শিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলাদে‌শির প‌রিচয় মিলেছে

বিজ্ঞাপন

এদিকে, নিহতদের মরদেহ শিগগিরই দেশে পাঠাতে সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এস এম জাহিদুর রহমান।

২৮ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে পেনাংয়ে নির্মাণাধীন ভবনের পিলার ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন দুই বাংলাদেশি। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।

এ ঘটনায় মারাত্মক আহত হন আরও দুই বাংলাদেশি। ১৮ জন বাংলাদেশি নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন সেখানে।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০