• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

এস এ সৌরভ, মালয়েশিয়া
১৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫
অ+
অ-
মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে বাংলাদেশি খুন

মালয়েশিয়ায় বাংলাদেশির হাতে এক বাংলাদেশি খুন হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে দেশটির জোহর প্রদেশে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘুমে ব্যাঘাত ঘটানোয় মোহাম্মদ সবুজ নামে এক বাংলাদেশিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে আরেক বাংলাদেশি।

বিজ্ঞাপন

ক্লুয়াং পুলিশ প্রধান বাহরিন নোহ বলেন, নিহত মোহাম্মদ সবুজ (২৮) একটি সুপার মার্কেটে কাজ করতেন। তার মাথায় ও ঘাড়ে ক্ষত চিহ্ন রয়েছে। ঘটনার পর ২৫ থেকে ৩০ বছর বয়সী পাঁচ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ একজন বাংলাদেশি নাগরিকের কলে একজন গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর পায়।

এদিকে সন্দেহভাজনদের একজন, যিনি নিহতের সঙ্গে একই কক্ষে থাকতেন, তিনি স্বীকার করেছেন যে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছেন। ওই চাপাতিটি তার কক্ষে পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালয়েশিয়ায় বিজয় দিবস উপলক্ষ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ভুয়া ওয়ার্ক পারমিট বিক্রির দায়ে মালয়েশিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার
ক্ষতিপূরণ পেল মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিবার

ক্লুয়াং পুলিশ প্রধান বাহরিন এক বিবৃতিতে বলেন, অভিযুক্ত বলেছেন ঘুমন্ত অবস্থায় তাকে বিরক্ত করায় তিনি রেগে গিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, অন্য কক্ষে বসবাসকারী সন্দেহভাজনরা সকাল ৮টায় কাজ করতে যাওয়ার সময় জানতে পারে ভিকটিম মারা গেছে।

বিজ্ঞাপন

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য এনচে’ বেসার হাজ্জাহ খালসোম হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন পাঁচজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জানতে চাইলে বাংলাদেশ হাইকমিশনের প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ বলেন, এ বিষয়ে অফিসিয়ালি কোনো তথ্য এখনো দূতাবাস পায়নি।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াহত্যাপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর