• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালদ্বীপে সাগরে ডুবে বাংলাদেশির মৃত্যু

এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯
অ+
অ-
মালদ্বীপে সাগরে ডুবে বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপে সাগরে মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে তলিয়ে মো. সাইদুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ ডিসেম্বর) মালদ্বীপের জনবহুল ভিলিংগিলি আইল্যান্ড নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সাইদুল ইসলাম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মো. আলাউদ্দিনের বড় ছেলে।

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

অবৈধ পথে ইউরোপে, বাংলাদেশিদের ঘটনাবহুল বছর
কাতারে বাংলাদেশ দূতাবাসে চলছে কনস্যুলার সেবা সপ্তাহ

জানা জায়, সাইদুল ইসলাম আট বছর আগে মালদ্বীপে এসেছিলেন। তিনি একটি মাছের বোটে কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতে ডাইভিং করার জন্য পানির নিচে গেলে, সময় মত উঠে না আসায় চিন্তিত হয়ে যান বোটটিতে থাকা তার সহকর্মীরা। 

পরে সহকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসার পর তার আশঙ্কাজনক অবস্থা দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে যান তারা। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ওই আইল্যান্ডটির হিমঘরে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

নিহতের বাবা তার সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন ও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালদ্বীপপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার