• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মায়ের কাছে ফেরা হলো না প্রবাসী বিল্লালের

এস এ সৌরভ, মালয়েশিয়া প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৩, ২১:৫৩
অ+
অ-
মায়ের কাছে ফেরা হলো না প্রবাসী বিল্লালের

বিমানের টিকিট কেটেও মায়ের কোলে ফেরা হলো না মালয়েশিয়া প্রবাসী মুন্সীগঞ্জের মো. বিল্লাল মিয়ার (৩৫)। ছুটিতে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কাটার পর পরিবারের জন্য শপিং করতে গিয়ে অসুস্থ হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপর কিছুসময় ধরে খিঁচুনি দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানী কুয়ালালামপুর জালান সিলাং কোতারায়া বাংলাদেশি মার্কেট থেকে বিল্লাল মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্বজনের বরাতে জানা যায়, বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী জালান সিলাং কোতারায়ার বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম ও মো. নাসিরুদ্দিন বলেন, বিল্লাল মিয়া পরিবারের জন্য শপিং করার জন্য কোতারায়া বাংলাদেশি মার্কেটে আসেন। এসময় হঠাৎ করে অসুস্থ অনুভব করলে মাটিতে বসে পড়েন। এরপর কয়েকবার খিঁচুনি দিয়ে মাটিতে শুয়ে পড়ে নিস্তেজ হয়ে পড়েন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে সাগরে ডুবে বাংলাদেশির মৃত্যু
অবৈধ পথে ইউরোপে, বাংলাদেশিদের ঘটনাবহুল বছর

উপস্থিত লোকজন অ্যাম্বুলেন্সে কল দিলে সেখানে আসা চিকিৎসক বিল্লাল মিয়াকে পরীক্ষা নিরীক্ষা করে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় বালাই থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তার সঙ্গে দেশে যাওয়ার বিমান টিকিট, স্বর্ণালংকার ও শপিংয়ের বিভিন্ন মালামাল পাওয়া যায়।

বিজ্ঞাপন

পিএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০