• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

অস্ট্রেলিয়ায় সাহসিকতা দেখাতে গিয়ে বাংলাদেশির মৃত্যু

নির্জন মোশাররফ, অস্ট্রেলিয়া
৮ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৩
অ+
অ-
অস্ট্রেলিয়ায় সাহসিকতা দেখাতে গিয়ে বাংলাদেশির মৃত্যু

অস্ট্রেলিয়ায় গত বছরের শেষ দিকে সড়ক দুর্ঘটনায় বেশ কিছু বাংলাদেশি নিহতের খবর পাওয়া গিয়েছিল। তবে নতুন বছরে দেখা গেছে ভিন্ন ঘটনা, সাহসিকতা দেখাতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক বাংলাদেশির।

বিজ্ঞাপন

সিডনিতে বসবাসরত শহিদুল নামে এক বাংলাদেশির পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ২৪ বছর।

জানা যায়, গত রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জর্জেস রিভারের ক্যান্টলিন বেসিন এলাকায় বোনের সঙ্গে একটি রিমোট চালিত নৌকা নিয়ে খেলছিলেন। পরে সেটি একটি পাথরে আটকে গেলে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন তিনি। সাহসিকতা দেখিয়ে নৌকা উদ্ধারে গেলেও তিনি সাঁতার জানতেন না। সে কারণে নিজেকে বাঁচিয়ে ফিরতে পারেননি শহিদুল।

তাকে উদ্ধারে হেলিকপ্টারসহ বিভিন্ন পন্থায় অনুসন্ধান শুরু হয়। ডুবুরিরা প্রায় চার ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ খুঁজে পায়। স্থানীয় পুলিশ পরিদর্শক পল ক্রেমার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অবৈধ উপায়ে রোমানিয়া ছাড়ার চেষ্টা, ৩ বাংলাদেশি আটক
লেবাননে প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, অপর একজনসহ আহত ১০

জানা যায়, বেসিনটি একটি জনপ্রিয় সুইমিং স্পট। তবে এটি বিপজ্জনকও। স্থান বিবেচনায় এর অবস্থান প্রত্যন্ত অঞ্চলে, যার ফলে ওই এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক তেমন কাজ করে না।

সরেজমিনে ঘুরে প্রশাসন জানায়, এখানে একটি হুঁশিয়ারি লেখা দেওয়া আছে, যারা দক্ষ সাঁতারু নন তাদের জন্য এ বার্তা। শহিদুল এ বার্তা আমলে নিয়েছিলেন কি না সেটিই এখন প্রশ্ন।

বিজ্ঞাপন

প্রশাসন আরও জানায়, সাঁতার না জেনে এখানে নামা খুব ঝুঁকিপূর্ণ কাজ। আগামীতে এ বিষয়ে মানুষকে আরও সচেতনতা করা হবে।

শহিদুল অস্ট্রেলিয়ার সিডনি শহরের প্যারামেটা এলাকায় বাস করতেন। তার মৃত্যুতে সিডনির বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও কমিউনিটির মানুষদের অংশগ্রহণে বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বায় তার জানাজা সম্পন্ন হয়েছে।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অস্ট্রেলিয়াপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেলবোর্ন থেকে সিডনি, অলিম্পিক ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন থেকে সিডনি, অলিম্পিক ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে অস্ট্রেলিয়া

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার

অস্ট্রেলিয়ার ‘অ্যাসাইলাম’ ছেড়ে দেশে ফিরছেন আরও ৩ ইরানি ফুটবলার