বিজ্ঞাপন

কানাডার ক্যালগরিতে সরস্বতী পূজা উদযাপন

কানাডার ক্যালগরিতে সরস্বতী পূজা উদযাপন

কানাডার ক্যালগরির স্ক্যান্ডিনেভিয়ান সেন্টারে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম সংগঠন ‘আমরা সবাই’-এর উদ্যোগে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৭ ফেব্রুয়ারি) এ পূজা উদযাপন করা হয়।

অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে এসময় পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা।

স্ক্যান্ডিনেভিয়ান সেন্টারের পূজামণ্ডপে সরস্বতী পূজা শুরু হয় সকাল সাড়ে দশটায়। পুষ্পাঞ্জলি প্রদান করা হয় দুপুর ১টায় এবং প্রসাদ বিতরণ করা হয় বেলা দেড়টায়।

dhakapost

সকাল থেকেই পূজা মণ্ডপে ছোট ছোট কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এছাড়াও পূজা মণ্ডপে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় প্রবাসী সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। বিদ্যার দেবী সরস্বতী সারা বিশ্বে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা ছিল কানাডায় অবস্থানরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা সবাই’ সংগঠনের সভাপতি রুপক দত্ত ও সহ সভাপতি জয়ন্ত বসুসহ আরো অনেকেই।

পিএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

বিজ্ঞাপন