• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে আল-হারামাইনের ইফতার মাহফিল

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
২৫ মার্চ ২০২৪, ১৮:৫০
অ+
অ-
আমিরাতে আল-হারামাইনের ইফতার মাহফিল

সংযুক্ত আরব আমিরাতে সুগন্ধি তৈরির প্রতিষ্ঠান আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির স্বত্বাধিকারী এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাসিরের (সিআইপি) অর্থায়নে অনুষ্ঠিত হয়েছে খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল।

বিজ্ঞাপন

প্রবাসের মাটিতে আগে এত বড় ইফতারের আয়োজন দেখেনি বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা। রোববার (২৪ মার্চ) আমিরাতের আজমানে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় এবং কারখানা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি প্রবাসী, আমিরাতে বসবাসরত ভারত, পাকিস্তানের নাগরিকসহ বিভিন্ন দেশের সাত হাজারের বেশি মানুষের সমাগম ঘটে। নারীদের জন্যও করা হয়েছিল পৃথক স্থানে ইফতারের ব্যবস্থা।

ইফতার মাহফিলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের আমন্ত্রণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিব্বুর রহমান মুহিব, দুবাই কনসাল জেনারেল বিএম জামাল হোসেন ও আমিরাত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী, দেশবিদেশের কূটনৈতিকসহ প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তি ও তাদের পরিবার, বাংলাদেশিসহ ভারত, পাকিস্তান ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকরা, আমিরাতে অবস্থানরত বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সদস্যরাসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
আমিরাতে ১০ বাংলাদেশি শিক্ষক পেলেন সম্মাননা
ভাষার প্রতি ভালোবাসা দেশপ্রেমের চেতনাকে শাণিত করে

বিজ্ঞাপন

dhakapost

ইফতার মাহফিলকে সফল করতে প্রতিষ্ঠানের কয়েকশ কর্মী পুরো আয়োজনে আপ্যায়নের দায়িত্ব পালন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিব্বুর রহমান মুহিব আল-হারামাইন কোম্পানিকে ধন্যবাদ দিয়ে বলেন, আরব দেশে এত বড় আয়োজন করে বাংলাদেশর ভাবমূর্তি উজ্জ্বল করেছে তারা। প্রবাসীদের মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এটি অত্যন্ত সুন্দর উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি।

আল হারামাইন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির বলেন, প্রবাসে যারা বসবাস করে ও পরিবার নিয়ে এ দেশে রয়েছে, তাদের মিলিত হওয়ার সুযোগ থাকে না। আমি চেষ্টা করি যারা পরিবার ছাড়া এই দেশে রয়েছে বা পরিবারসহ রয়েছে সবাইকে নিয়ে ইফতার আয়োজন করার।

বিজ্ঞাপন

বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রতি বছর এ আয়োজন করা হয় বলে জানান তিনি।

১৯৭০ সালে প্রথম সুগন্ধি বোতল বাজারে আসার পর থেকে আল হারামাইন পারফিউমের ব্যাপ্তি ও খ্যাতি ক্রমশই বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, বাংলাদেশ, ইউকে এবং ইউএসএতে অসংখ্য দৃষ্টিনন্দন পারফিউম শোরুমের একটি সুগন্ধি নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে জয় করে নিয়েছেন সুগন্ধি প্রিয়দের হৃদয়।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল