• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি প্রদানের প্রস্তুতি সম্পন্ন

সাদেক রিপন, কুয়েত
২ এপ্রিল ২০২৪, ১৯:৩৪
অ+
অ-
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি প্রদানের প্রস্তুতি সম্পন্ন

দীর্ঘদিন ধরে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রত্যাশা করছিলেন। কাঙ্ক্ষিত সেবাটি কুয়েতের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পেতে যাচ্ছেন খুব শিগগিরই। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি সুসংবাদ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ এপ্রিল) কুয়েতের বাংলাদেশ দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে কাউন্সিলর (রাজনৈতিক) দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এনআইডি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত প্রবাসীদের নানা প্রশ্ন ও জিজ্ঞাসার জবাবে আগামী শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দূতাবাসের হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামানসহ বাংলাদেশ থেকে আগত নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

কুয়েতে বাংলাদেশিরা পেতে যাচ্ছেন এনআইডি নিবন্ধনের সুযোগ
কুয়েতে রমজানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা

বিজ্ঞাপন

২০২১ সালের নভেম্বর মাসে কুয়েত দূতাবাস জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভিস চালু সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছিল। এর ফলশ্রুতিতে গত মাসে বাংলাদেশ থেকে টেকনিক্যাল সাপোর্ট টিম কুয়েতে আসে। এরই মধ্যে এনআইডি সার্ভিস চালুর প্রয়োজনীয় সার্বিক কাজ সম্পন্ন করেছেন তারা।

স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ২২টি নাগরিক সুবিধা গ্রহণ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এ সুবিধা পেতে অনলাইন জন্ম সনদ কপি, বৈধ বাংলাদেশি পাসপোর্ট কপি, ইউনিয়ন অথবা পৌরসভা হতে নাগরিক সনদ, ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন), শিক্ষাগত যোগ্যতা সনদের কপি (যদি থাকে) থাকতে হবে। এছাড়াও পিতা, মাতা, স্বামী, স্ত্রীর জাতীয় পরিচয় পত্র নম্বর থাকতে হবে।

পিএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতএনআইডি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত