• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে ৯ দিনারের বাজারে ৩০ লাখ টাকার গাড়ি জিতলেন বাংলাদেশি

জাহিদ হোসেন জনি, কুয়েত
১৫ এপ্রিল ২০২৪, ০৬:২৮
অ+
অ-
কুয়েতে ৯ দিনারের বাজারে ৩০ লাখ টাকার গাড়ি জিতলেন বাংলাদেশি

কুয়েতে রমজান মাসে ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ মূল্য ছাড়ের পাশাপাশি বিভিন্ন শপিংমলে রমজান শেষে লটারির মাধ্যমে ক্রেতাদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন

গেল রমজান মাসে কুয়েতের হাওয়াল্লী লুলু হাইপার মার্কেট থেকে সাড়ে ৯ দিনারের বাজার করে একটি কুপন পেলে সেটি জমা দেন এক বাংলাদেশি। পরে তৃতীয় পুরস্কার বিজয়ী হন ওই বাংলাদেশি।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে আল রাই অঞ্চলের লুলু হাইপার মার্কেটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীর কাছে ২০২৪ মডেলের নিশান এক্স ট্রেইল গাড়িটি হস্তান্তর করেন লুলু হাইপার মার্কেটের ব্যবস্থাপনা পরিচালকরা।

আরও পড়ুন

কুয়েত বাংলাদেশ কমিউনিটির ঈদ পুনর্মিলনী
কুয়েতে ঈদুল ফিতর উদযাপন করলেন বাংলাদেশিরা
মে মাস থেকে কুয়েতে চালু হবে এনআইডি সেবা কার্যক্রম

বিজ্ঞাপন

বিজয়ী নাঈম শেখ কুয়েতের একটি ক্লিনিং কোম্পানিতে সাড়ে ৯ বছর ধরে কর্মরত। তিনি ফরিদপুর সদর থানার কৃষ্ণপুর ইউনিয়নের শেখ শাহজাহানের ছেলে।

নাঈম শেখ বলেন, এই পুরস্কার আমার জন্য একটি চমক। এই টাকা কোম্পানির ৯ বছরের বেতনের সমান।

নাঈম শেখের পুরস্কারটি তৃতীয়। মোট ৩০টি পুরস্কারের মধ্যে প্রথম ও দ্বিতীয় পুরস্কারও ছিল গাড়ি। অন্য পুরস্কারগুলো ছিল আই ফোন ১৫ প্রোমেক্স।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার