• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন কাউন্সিলর মোরশেদ আলম

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ১৬:৫৮
অ+
অ-
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন কাউন্সিলর মোরশেদ আলম

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন কাউন্সিলর (কনসুলার) হিসেবে নিযুক্ত হয়েছেন মো. মোরশেদ আলম। বৃহস্পতিবার (৪ এপ্রিল) তিনি হাইকমিশনে যোগদান করেছেন।

বিজ্ঞাপন

সদ্যবিদায়ী কাউন্সেলর জিএম রাসেল রানার স্থলাভিষিক্ত হলেন মোরশেদ আলম। এর  আগে তিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মোরশেদ আলম ২০০৯ সালে রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সরকারের ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

আরও পড়ুন

মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক
মালয়েশিয়ায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

বিজ্ঞাপন

নেত্রকোণা জেলার হাওড় খ্যাত অঞ্চল খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মোরশেদ আলম।

তিনি মাধ্যমিক পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে গোল্ড মেডেল পান। এরপর কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক সম্পন্ন শেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

চাকরি জীবনে তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, সেমিনার ও কোর্স সম্পন্ন করে বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করেন।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালয়েশিয়াপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০