বিজ্ঞাপন

কুয়েতে অ্যামবাসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কুয়েতে অ্যামবাসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশ এবং কুয়েতের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উদযাপনের অংশ হিসেবে অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার কুয়েতের ফাহাহিল স্টেডিয়ামে অ্যাম্বেসি কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। কুয়েত বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন, কুয়েত এ টুর্নামেন্টের আয়োজন করে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে ২১টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। নকআউটভিত্তিক এ টুর্নামেন্টে মোট ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এমজে

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।