• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

ফিরবেন দেশে, ইমিগ্রেশন শেষে এয়ারপোর্টেই মারা গেলেন কুয়েত প্রবাসী

জাহিদ হোসেন জনি, কুয়েত
৫ মে ২০২৪, ১৭:২৭
অ+
অ-
ফিরবেন দেশে, ইমিগ্রেশন শেষে এয়ারপোর্টেই মারা গেলেন কুয়েত প্রবাসী

কুয়েত আন্তর্জাতিক এয়ারপোর্টে দেলোয়ার হোসেন নামে (৬১) এক প্রবাসী বাংলাদেশি যাত্রী মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে থাকতে পারেন।

বিজ্ঞাপন

শনিবার (৪ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার উদ্দেশে কুয়েত এয়ারপোর্টে বোর্ডিং শেষে ইমিগ্রেশন করে ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে ২২ নম্বর গেটের সামনে অজ্ঞান হয়ে পড়েন কুয়েত প্রবাসী বাংলাদেশগামী বিমান যাত্রী দেলোয়ার হোসেন।

খবর পেয়ে এয়ারপোর্টের মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু মেডিকেল টিম পৌঁছানোর আগেই ওই প্রবাসী মৃত্যুবরণ করেন বলে জানা যায়।

আরও পড়ুন

কুয়েত থেকে আর দেশে ফেরা হলো না জহিরুলের
কুয়েতে মৃত প্রবাসীর স্বজনের সন্ধান চায় দূতাবাস
কুয়েতে অ্যামবাসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিজ্ঞাপন

মৃত দেলোয়ার হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সিদ্দিক উল্লাহর ছেলে বলে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মো. শাহজাহান।

দেলোয়ার হোসেন দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন বলে জানান তার স্ত্রী আকলিমা বেগম। তিনি জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে কুয়েতে ড্রাইভিং পেশায় নিয়োজিত ছিলেন।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবরমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার