• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

কুয়েতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৪র্থ কাউন্সিল অনুষ্ঠিত

জাহিদ হোসেন জনি, কুয়েত
৮ মে ২০২৪, ১৬:১২
অ+
অ-
কুয়েতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৪র্থ কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার ৪র্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ মে) কুয়েত সিটির একটি হোটেলে স্থানীয় সময় বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সংগঠনের সদস্যদের নিয়ে চলে এ ভোটগ্রহণ।

ভোট শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রবিউল হক। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আসাদুল ইসলাম, আনোয়ার হোসেন ও হায়দার মিয়া।

আরও পড়ুন

আমিরাতে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ক সেমিনার
ফিরবেন দেশে, ইমিগ্রেশন শেষে এয়ারপোর্টেই মারা গেলেন কুয়েত প্রবাসী
অসুস্থ প্রবাসীকে দেশে পাঠাতে দূতাবাসের সহযোগিতা

বিজ্ঞাপন

নির্বাচনে তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাত জন প্রার্থী। ভোটগ্রহণ শেষে ৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মো. বিল্লাল পাটোয়ারী, ৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শফিকুল ইসলাম এবং ৪৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শহিদুল ইসলাম। এসময় ফুল দিয়ে নতুন কমিটির নেতাদের বরণ করে নেওয়া হয়।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মো. কবির হোসেন।

পরে নির্বাচিত সভাপতি প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে ১০ দফা দাবির কথা জানান।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের তিন দেশে একের পর এক হামলা ইরানের

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার