• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

বাহরাইনে বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভা অনুষ্ঠিত

বাহরাইন প্রতিনিধি
২৫ মে ২০২৪, ০৪:০৯
অ+
অ-
বাহরাইনে বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভা অনুষ্ঠিত

বাহরাইনের বৃহত্তর নোয়াখালী সোসাইটির নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সহ-সভাপতি আব্দুর রবকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার রাতে বাহরাইনের বারবার এলাকায় আবু নাজার সুইমিংপুলের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  মো. হাবিবুর রহমান মামুন এবং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন।

সভায় সংগঠনের ত্রৈমাসিক কার্যক্রম ঘোষণা করে দায়িত্বপ্রাপ্তদের মানবিক কাজে অবদান রাখতে দিকনির্দেশনা দেন সাধারণ সম্পাদক জশাহীদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু তালেব ও অর্থ সম্পাদক সাজ্জাদ এইচ ভূইয়া।

আরও পড়ুন

ভূমধ্যসাগর থেকে ১৯ বাংলাদেশি উদ্ধার
কঠিন হয়ে গেল দুবাই ভ্রমণ

বিজ্ঞাপন

ত্রৈমাসিক কার্যক্রমের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, দুস্থ ও অসুস্থদের সহযোগিতা, নোয়াখালীর বাহরাইন প্রবাসী মৃত্যুবরণ করলে দ্রুত সময়ে লাশ দেশে পাঠানো, প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিরসনে দূতাবাসের কর্মকর্তা ও বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা, সদস্যদের জন্য বিনোদনমূলক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা হয়। আরও বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, বাকি বিল্লাহ রায়হান, প্রচার সম্পাদক জআবু তাহের, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস সাত্তার ইকবাল, সহ-অর্থ সম্পাদক মহিন উদ্দিন, মামুনুর রহমান, আবু জাফর, আবু সাইদ, আনোয়ার হোসেন প্রমুখ।

সমাপনী বক্তব্যে আত্মমানবতায় সেবায় সামাজিক কাজে এগিয়ে আসতে সবাইকে আহ্বান জানান সভাপতি আবুল কালাম আজাদ।

সভা শেষে সংগঠনের প্রবীণ সদস্য আব্দুর রবকে সম্মাননা সার্টিফেকেট ও উপহার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এমজে

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমি প্রবাসীপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার

আমিরাতেও জমে উঠেছে ঈদ বাজার