• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল

মো. এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৪, ১৫:০৭
অ+
অ-
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালেতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ আগস্ট) মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। 

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন।    

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিন দিনের রিমান্ডে সাবেক এমপি লতিফ
স্বরাষ্ট্র থেকে সরানোর প্রতিক্রিয়ায় যা বললেন সাখাওয়াত

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনে মধ্য দিয়ে খুনি হাসিনার পতনের পর বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে। এই আন্দোলনের নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করি। 

মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কোনো ফ্যাসিবাদ যেন মাথা চাড়া দিয়ে না ওঠে। সে জন্য তারেক রহমানের নির্দেশনা মোতাবেক অতীতের ন্যায় দলীয় কর্মসূচি পালন করে যেতে হবে। 

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন, মালদ্বীপ শাখার সহ-সভাপতি নেহের মিয়া রানা, বাবুল হোসেন, শাহ আলম, আলতাফ হোসেন, ফারুক হোসেন, আহম্মেদ কামাল, যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, সোহেল রানা, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, খায়েরুল আমিন, মনির হোসেন, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহজী, করিম রানা, পিয়াস ইসলাম, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক অনিক ও সহ-দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া সম্পাদক মো. মামুন ও ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

এমএসএ 

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

খালেদা জিয়ামালদ্বীপপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জাতীয়তাবাদী চেতনা বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে