• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

সংশোধিত আইনের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেবে মালদ্বীপ

মালদ্বীপ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৪, ১৫:৫৭
অ+
অ-
সংশোধিত আইনের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেবে মালদ্বীপ

সংশোধিত আইনের মাধ্যমে মালদ্বীপে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ আগস্ট) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী  আলী ইহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী এ কথা বলেন।

এসময় মালদ্বীপে অবস্থানরত আনডকুমেন্টেড প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ, নতুন ওয়ার্ক পারমিট চালু করা, ট্রান্সফার অব প্রিজনারস চুক্তি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বিড়ালের মাংস বিক্রির অভিযোগ, মালদ্বীপে বাংলাদেশির বিরুদ্ধে নোটিশ
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে মালদ্বীপ বিএনপির দোয়া মাহফিল
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপির দোয়া

বিজ্ঞাপন

dhakapost

এছাড়াও আলী ইহসান বলেন, শিগগিরই আনডকুমেন্টেড কর্মীদের বৈধকরণ কার্যক্রম শুরু হবে। এ সুযোগে তিনি সব আনডকুমেন্টেড কর্মীকে রেজিস্ট্রেশন করার ও বৈধ হওয়ার অনুরোধ জানান।

মন্ত্রী প্রবাসী কর্মীদের কোনো অবৈধ ব্যবসায় যুক্ত না হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে নতুন ভিসা চালু হলে বাংলাদেশ থেকে বিএমইটি ক্লিয়ারেন্স ছাড়া কোনো কর্মী গ্রহণ না করা এবং ভবিষ্যতে বাংলাদেশি কর্মী আনার ক্ষেত্রে উভয় দেশ থেকে যেন কোনো দালাল চক্র বিষয়টি প্রভাবিত করতে না পারে সেজন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঐকমত্য হন হাইকমিশনার ও মালদ্বীপের মন্ত্রী।

শেষে সম্প্রতি থিনাধু আইল্যান্ডে মিছিলে অংশগ্রহণকারী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে না দিতে পুনরায় অনুরোধ জানানো হয়। এসময় মিশনের কাউন্সেলর শ্রম মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মালদ্বীপপ্রবাসীদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

দেশে এলো মালদ্বীপে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের মরদেহ

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মধ্যপ্রাচ্যে ফ্লাইট বন্ধ, অনিশ্চয়তায় কুয়েত প্রবাসীদের ঈদযাত্রা

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে ৫ বাংলাদেশির মৃত্যু : দুই জনের মরদেহ আসবে রোববার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে বগুড়ার যুবকের মৃত্যু, দুশ্চিন্তায় পরিবার