• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. প্রবাস

প্রবাসীদের বন্যার্তদের সহযোগিতার আহ্বান কুয়েত দূতাবাসের

সাদেক রিপন, কুয়েত প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৪, ১৮:০৬
অ+
অ-
প্রবাসীদের বন্যার্তদের সহযোগিতার আহ্বান কুয়েত দূতাবাসের

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম জেলার মিরসরাই, ফটিকছড়ি উপজেলাসহ অন্তত ১১ জেলা বন্যাকবলিত হয়েছে। বন্যাকবলিত এসব এলাকায় বিপুল সংখ্যক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বন্যাকবলিত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

রোববার (২৫ আগস্ট) দূতাবাসের কাউন্সিলর দূতালয় মোহাম্মাদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহযোগিতা পাঠানোর আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

পরিবারের চিন্তায় আমিরাতে বাংলাদেশ প্রবাসীদের নির্ঘুম রাত
পাসপোর্ট সেবা গ্রহণ সংক্রান্ত সচেতনতামূলক বিজ্ঞপ্তি
সংশোধিত আইনের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেবে মালদ্বীপ

বিজ্ঞাপন

এদিকে অনেক প্রবাসী বাংলাদেশি সাম্প্রতিক এই ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী আগ্রহকে দূতাবাস এবং সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে।

আগ্রহী ব্যক্তিদের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

হিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’
ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

বিজ্ঞাপন

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কুয়েতপ্রবাসীদের খবরবন্যার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত, আহত ২

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েত দূতাবাসের সহযোগিতায় দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশিরা

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোনের আঘাত