• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. প্রবাস

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক
২৮ আগস্ট ২০২৪, ১১:৩৮
অ+
অ-
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুল পড়ুয়া আট বছরের শিশু সায়ান। চট্টগ্রামের ফটিকছড়ির হানিফ সুমনের দুই সন্তানের মধ্যে সায়ান ছিল বড়। তার মৃত্যুতে পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে। গ্রীষ্মের ছুটিতে বাংলাদেশ ভ্রমণ শেষে গত ১৬ আগস্ট তারা সপরিবারে আমিরাতে আসেন।

বিজ্ঞাপন

জানা যায়, গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলা হলে স্কুলবাসে অন্য শিক্ষার্থীদের মতো মঙ্গলবার (২৭ আগস্ট) সায়ান ও সাইফান দুই ভাইও স্কুলের উদ্দেশে রওনা হয়।

আরও পড়ুন

আমিরাতে ভাগ্য খুলছে হাজার হাজার বাংলাদেশি অভিবাসীর
আমিরাতে রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য সুখবর
৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তের তথ্য মতে দ্রুতগতি, অবহেলা ও চালকের অমনোযোগিতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, গাড়িতে ১২ জন শিক্ষার্থী ছিল, তারা সবাই এশিয়ান। সায়ানের ছোট ভাই সাইফানসহ ১১ জন আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন dhakapostprobash@gmail.com মেইলে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসীদের খবরসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

ইরানি হামলায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু দুবাই বিমানবন্দর

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

আমিরাতে জনপ্রতি ফিতরা ২৫ দিরহাম

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার