বিজ্ঞাপন

বাংলাদেশের বন্যার্তদের জন্য টরন্টোয় কনসার্ট ১৪ সেপ্টেম্বর

বাংলাদেশের বন্যার্তদের জন্য টরন্টোয় কনসার্ট ১৪ সেপ্টেম্বর

বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহ করতে কনসার্টের আয়োজন করেছে টরন্টোর বিভিন্ন ব্যান্ড গ্রুপগুলো। আগামী ১৪ সেপ্টেম্বর ৪৯ ফলস্টিড এভিনিউর সেন্ট প্যাট্রিক সেকেন্ডারি স্কুল মিলনায়তনে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

টিকিট বিক্রির সব অর্থ বাংলাদেশের বন্যা উপদ্রুতদের সহায়তায় পাঠানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টরন্টোর বাংলা টাউন ডেনফোর্থে উন্দাল রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা কনসার্টের বিস্তারিত তুলে ধরেন।

আয়োজকরা জানান, শিল্পী হিসেবে দেশ ও দেশের জনগণের প্রতি অঙ্গীকারের কারণেই তারা সম্মিলিতভাবে এ কনসার্টের আয়োজন করেছেন। এই উদ্যোগে অংশগ্রহণকারী সব শিল্পী ও যন্ত্রশিল্পীরা বিনা পারিশ্রমিকে অংশ নিচ্ছেন।

ড্যানফোর্থ সাউন্ড তাদের সাউন্ড সিস্টেম সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ ও নিয়ন্ত্রণ করবেন। এ ছাড়া হল ভাড়া এবং আনুষঙ্গিক সব খরচ বহন করবেন আয়োজক সংগঠনের কর্মকর্তারা। টিকিট বিক্রির সব অর্থই বাংলাদেশের পাঠানো হবে।

dhakapost

আয়োজকরা জানান, কনসার্টের জন্য ২০ ডলার টিকিট নির্ধারণ করা হলেও যে কেউ চাইলে বেশি মূল্য দিতে পারেন কিংবা কনসার্টের মাধ্যমে অনুদান দিতে পারেন।

কনসার্টে উইনিংস খ্যাত চন্দন অ্যান্ড ফ্রেন্ডস, ফিডব্যাকের লুমিন, ব্যান্ড গ্রুপ আশিকুজ্জামান টুলুর দ্য অ্যাশেস, যান্ত্রিক, ঝড়, মানুষ এবং ব্যান্ড ফোর অংশ নেবে।

আয়োজকদের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যান্ডস অ্যাসোসিয়েশন অব কানাডা, মিক্সট্যাপ, পরম্পরা কানাডা, আশেকিন এন্টারটেইনমেন্ট, এমএনসি এন্টারটেইনমেন্ট, রেড অ্যান্ট মিডিয়া, বাংলাদেশ রকফেস্ট ইনক, ম্যাক এন্টারটেইনমেন্ট, শেহনাই এন্টারটেইনমেন্ট, সাউন্ড অব মিউজিক, তানিশা এন্টারটেইনমেন্ট, আনন্দধারা পারফিউমিং আর্টস ইনক, আমাদের উঠোন, বিডি সোর্সিং ইনক, টেস্ট অব বাংলাদেশ, বিডিসিএন।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন রিংকো। অন্যদের মধ্যে শিল্পী চন্দন, আশিকুজ্জামান টুলু, লুমিন, তপু, রিয়াদ, সংগঠক সবুজ চৌধুরী প্রমুখ।

আয়োজকরা কনসার্টের টিকিট কিনে এবং অনুদান নিয়ে বাংলাদেশের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এসএসএইচ

ঢাকা পোস্ট প্রবাস বিভাগে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।